লন্ডনে দ্বিতীয় ভাষার মর্যাদা পেল বাংলা ভাষা। গৌরবিত বাঙালীরা।

লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসাবে সরকারিভাবে তকমা পেল বাংলা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পরেই বিশ্ব জুড়ে বাঙালিদের উচ্ছ্বাস চোখে পরেছে।

বর্তমানে বিশ্বজুড়ে বাঙালীরা ক্রমেই ছড়িয়ে পড়ছে। তার সূত্র ধরেই বাংলা ভাষা ছড়িয়ে পড়ছে বিশ্বের দরবারে। বর্তমানে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে লন্ডনে প্রায় ৭২ হাজার মানুষ বসবাস করেন এবং তারা বাংলা ভাষায় কথা বলেন। এরফলেই ইংরাজীর পরেই বাংলা ভাষা চর্চায় চলে আসে। বাংলা ভাষার পরেই রয়েছে পোলিশ ও তুর্কি।

আরও পড়ুন – তিলোত্তমায় শীতের অনুভূতি, পারদ নামল প্রায় ৩ ডিগ্রি।

সম্প্রতি ‘সিটি লিট’ নামে একটি সংস্থায় সমীক্ষায় জানা গেছে যে, লন্ডনের প্রায় ২ লক্ষ বাসিন্দা বাংলা, পোলিশ এবং তুর্কি ভাষায় কথা বলেন। এই সংস্থার দাবি, লন্ডনে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বাড়ানোর জন্যই এই সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে উঠে এসেছে, লন্ডনে বসবাসকারী প্রায় ৩ লক্ষ ১১ হাজার বাসিন্দা কোনও না কোনও বিদেশি ভাষায় কথা বলেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment