প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের সেফ ড্রাইভ, সেফ লাইফ শিবির

সেফ ড্রাইভ সেফ লাইফ এই শিরোনাম দেখে সবাই ভেবেই থাকে , থানা, সরকারি প্রশাসন, কিংবা সেচ্ছাসেবী সংস্থার কথা। ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি কোন পাঠ্যপুস্তক এর পড়াশোনা নয় নিজেকে বাঁচানো, অপরকে বাঁচানোর অর্থাৎ সেফ ড্রাইভ সেফ লাইফ বিষয়ে ক্লাস নিলেন মুরাতিপুর প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের। বোঝালেন কিভাবে রাস্তা পারাপার করতে হয়, কিভাবে রাস্তায় চলাচল করতে হয়। পাশাপাশি মা-বাবা ও বাড়ির আত্মীয়-স্বজনকে সচেতন করার কথা জানান। কচিকাঁচারা পুলিশের এই উদ্যোগে খুশি।

আরও পড়ুন – জেলে হায়দরাবাদের ধর্ষকদের রাতের মেনু মটন কারি।

পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে ভাতার থানার উদ্যোগে আজ ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুরাতিপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী সহ বেশ কয়েকটি পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী জানান পুলিশ প্রশাসনের উদ্যোগে আমরা খুশি এবং এই ধরনের অনুষ্ঠান-এ আসতে পেরে ভালো লাগছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর