হায়দরাবাদ কাণ্ডের ছায়া এবার বাংলায়।

পূর্ব বর্ধমানে সোমবার রাতে এক ট্রাকচালক মাঝ বয়সী এক মহিলাকে ট্রাকে তুলে নিয়ে চলে যায়। সিমেন্ট বোঝাই সেই ট্রাক-এ মহিলাটিকে তুলে নিয়ে যাবার সময় একজন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তাকে বাধা দেয়। কিন্তু ট্রাকচালক সিভিক ভলেন্টিয়ার বিকাশ গড়াইকে ধাক্কা দিয়ে ফেলে ট্রাকে মহিলাকে তুলে নিয়ে পালিয়ে যায় ট্রাকচালক।

পূর্ব বর্ধমানের এই ঘটনাটি ঘটে গুসকরার আউশগ্রামে গুসকরা শহরের শিরিষতলায় পৌরসভার টোলট্যাক্সের কাছে মানসিক ভারসাম্যহীন একজন মহিলার উদ্দেশ্যে অনেক সময় ধরেই লক্ষ্য রাখছিল ট্রাকচালক। রাত প্রায় সাড়ে ১২ টা নাগাদ ট্রাকচালক আবুল শেখ মহিলাটিকে একা পেয়ে ট্রাকের মধ্যে তুলে নেয়।

কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বিকাশ এই ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে টহলরত পুলিশ ভ্যানে গোটা বিষয়টি জানায়। এরপর পুলিশ মানকড় রোডের অভিরামপুরের কাছে সেই ট্রাকটিকে আটক করে মহিলাকে উদ্ধার করে। অভিযুক্ত ট্রাকচালক আবুল শেখকে পুলিশ গ্রেপ্তার করে তাকে বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামে। মুর্শিদাবাদ থেকে সিমেন্ট বোঝাই করে দুর্গাপুর যাচ্ছিল ট্রাকটি। এই ঘটনার কথা শুনেই আতঙ্কিত পূর্ব বর্ধমানের মহিলারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment