কাশ্মীর নিয়ে বাংলাদেশে যারা উগ্র মনোভাব দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা জানালেন র‍্যাব প্রধান৷

কাশ্মীর নিয়ে শুধু পাকিস্তানেই নয় জলঘোলা শুরু হয়েছে বাংলাদেশেও৷ বাংলাদেশের অনেক আল্ট্রা ইসলামিক মনোভাব সম্পন্ন মানুষ কাশ্মীরে ভারতের ৩৭০ ধারা বিলোপ নিয়ে রীতিমতো উগ্রতা ছড়াচ্ছেন। প্রতিবাদে বেড় করছেন মিছিল। তবে এসব আর বাংলাদেশে বরদাস্ত করা হবেনা বলেই এবারে জানালেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাবের) মহাপরিচালক বেনজির আহমেদ।

 

শুক্রবার তিনি বলেন যে কাশ্মীর ইস্যু পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়, কাজেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে সেখানকার কেউ উগ্রতা ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বাংলাদেশ৷ তিনি আরও জানান যে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। দেশের আল্ট্রা ইসলামিস্ট কড়া নজর রেখে চলেছেন তাঁরা৷ যদি কোথাও অনাকাঙ্ক্ষিত ঝামেলা সৃষ্টির চেষ্টা করা হয় তবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে র‍্যাব৷

অপরদিকে, ভারতের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে জারি হলো সতর্কতা। পাকিস্তানের তরফে জল পথে ভারতকে আক্রমণে ছক রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর৷ আপাতত তাই ২৪ ঘন্টা উপকূলীয় সীমান্তে নৌ সেনারা কড়া নজর রেখে চলেছেন বলে খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment