করোনাভাইরাস হানা দিল বিতর্কিত বাংলাদেশী গায়ক নোবেলের পরিবারে! আক্রান্ত বাবা।

ঝামেলা যেন পিছু ছাড়ছেইনা বাংলাদেশের বিতর্কিত গায়ক ম‌ইনুল আহসান নোবেলের। নিজের গানের থেকে বেশি চর্চায় থাকেন অন‍্যান‍্য কারনে। এবার খবর পাওয়া যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গায়কের বাবা মোজাফফর হোসেন নান্নু। গত এক সপ্তাহ ধরেই তিনি নাকি অসুস্থ। এমনটাই দাবি করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম বিডি নিউজ ২৪ ডট কম। তাদের প্রতিবেদন অনুসারে, সপ্তাহ খানেক আগে ফরিদপুর মেডিকেল কলেজে নোবেলের বাবার করোনা টেস্ট করা হয়। টেস্টের রিপোর্ট এলে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে লেখা হয়েছে। প্রসঙ্গত, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোজাফফর হোসেন নান্নু।

বিডি নিউজ ২৪ ডট কম-কে দেওয়া সাক্ষাৎকারে নোবেলের বাবা নান্নু জানান ”করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পর থেকেই আলাদা থাকছি। আমার শরীরিক অবস্থা আগের তুলনায় বেশ ভালো। সবার কাছে দোয়া চাই।”

এই মুহূর্তে তিনি নিজের গোপালগঞ্জের বাড়িতেই রয়েছেন, তবে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকছেন। আর নোবেল রয়েছেন তাঁর ঢাকার ফ্ল্যাটে সদ‍্য প্রকাশ‍্যে আসা স্ত্রীয়ের সঙ্গে।

RELATED Articles

Leave a Comment