বলেছিলেন ‘তাইওয়ান চীনের অংশ নয়’, এই কথার পরিপ্রেক্ষিতে মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইককে হুমকি দিল জিনপিং প্রশাসন

মার্কিন স্বরাষ্ট্র সচিবকে এবার হুমকি দিল বেজিং। বর্তমানে আমেরিকার সর্বাধিনায়ক নন ট্রাম্প। প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে চীনের সম্পর্কের কথা সবাই জানে। কিন্তু নতুন প্রেসিডেন্ট এলেও চীনের মনোভাবে কোন‌ও পরিবর্তন নেই। মাত্র দু’দিন আগে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও ‘তাইওয়ান চীনের অংশ নয়’ বলে মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে এবার মার্কিন স্বরাষ্ট্রসচিবকে হুমকি দিয়ে বসলো চীন প্রশাসন। আর এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে জোড় চাঞ্চল্য শুরু হয়েছে।

ঘটনা হল, গত বৃহস্পতিবার আমেরিকার একটি রেডিও সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে মাইক পম্পেও (Mike Pompeo) বলেছিলেন, ‘তাইওয়ান (Taiwan) চীনের অংশ নয়। এই বিষয়ে আজ থেকে সাড়ে তিন দশক আগে রোনাল্ড রেগান প্রশাসনের ঠিক করে দেওয়া নীতি মেনেই চলছে হোয়াইট হাউস। তাইওয়ানের মতো গণতান্ত্রিক দেশগুলিকে যেকোনও রকম সাহায্যের জন্য সদা প্রস্তুত রয়েছে আমেরিকা। অতীতের মতো ভবিষ্যতেও তাইওয়ানকে সাধ্যমতো সাহায্য করব আমরা।’

আর তারপর‌ই শুরু হয় বিতর্ক। শুক্রবার মার্কিন স্বরাষ্ট্র সচিবের মন্তব্যের জবাব দিতে গিয়ে তাঁর প্রবল সমালোচনা করে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। এই ধরনের মন্তব্য করে উত্তেজনা তৈরি করলে যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। এপ্রসঙ্গে বলেন, ‘তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এই সংক্রান্ত সবকিছু চীনের অভ্যন্তরীণ বিষয়। বাইরের কোনও শক্তি তাইওয়ানের ব্যাপারে নাক গলাতে এলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। আমেরিকা ও চিনের মধ্যে বর্তমানে যে বিবাদ চলছে তাতে তাইওয়ানই হল সবচেয়ে স্পর্শকাতর বিষয়। মার্কিন স্বরাষ্ট্রসচিব বিতর্কিত মন্তব্য করে সমস্যা সমাধানের জায়গায় তা আরও বাড়িয়ে তুলছেন।’

RELATED Articles