বাঙালি তার মেধার জোরে, করোনাকে হারাতে টীকার খোঁজে নেমেছে

করোনার মোকাবিলায় এখন লড়ছে গোটা বিশ্ব। কিন্তু লড়াই করার অস্ত্র কই? এখনও অবধি বিকল্প হাতিয়ার ম্যালেরিয়ার ওষুধ। কিন্তু কবে আবিষ্কার হবে করোনাভাইরাসের ভ্যাকসিন? সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশের গবেষকরা করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য উঠে পরে লেগেছে। এরই মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষক দল করোনার টীকা আবিষ্কারের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছেন। এই দলের অন্যতম এক গবেষক হলেন কলকাতার চন্দ্রা দত্ত।

অক্সফোর্ডে বসবাসকারী ৩৪ বছরের চন্দ্রা, কোয়ালিটি অ্যাসিউরেন্স ম্যানেজার হিসেবে কাজ করছেন। গত বৃহস্পতিবার মানুষের শরীরে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয় এই ভ্যাকসিন। হিউম্যান ট্রায়ালে সুফল মিললে এই ভ্যাকসিন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে সবার জন্য পাওয়া যাবে। করোনা ভ্যাকসিন টিমের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন চন্দ্রা।

চন্দ্রার বাড়ি টালিগঞ্জের গল্ফ গার্ডেনে। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে পড়াশোনা করেছেন তারপর হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোজি নিয়ে পড়াশোনা করেন তিনি। এরপর ২০০৯ সালে বায়ো টেকনোলজিতে এমএসসি পড়তে ইউকে চলে যান। তারপর আজ মারণ রোগের মোকাবিলার অস্ত্র তৈরিতে তার এই যোগদান।

RELATED Articles

Leave a Comment