দ্রুত কমবে চীনের জনসংখ্যা, ভারতের সঙ্গে পাল্লা দিতে তিন সন্তান নীতির প্রয়োগের নির্দেশ চীনা বিশেষজ্ঞদের

জন্মনিয়ন্ত্রণ নীতির ফল। খুব তাড়াতাড়ি বছরের এক কোটিরও কম শিশু জন্ম নেবে চীনে, এমনই বার্তা দিলেন সে দেশের এক বিশেষজ্ঞ। অর্থনীতিতে গুয়াংডং অ্যাকাডেমি অফ পপুলেশন ডেভেলপমেন্ট-এর প্রধান, ডং ইউঝেং এমনটাই জানিয়েছেন। তাঁর মতে, চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ। কিন্তু কঠোর জন্মনিয়ন্ত্রণ আইনের প্রভাবে শীঘ্রই তা বদলে যেতে পারে। আগামী কয়েক বছরের মধ্যে দ্রুত কমবে চীনের জনসংখ্যা।

চীনা বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা কমার ভালো দিকের সঙ্গে রয়েছে খারাপ দিকও। চিনের অর্থনীতির মূলে রয়েছে এই বিপুল জনসংখ্যা। সস্তায় প্রচুর কর্মীর চাহিদা মেটাতে বিশ্বের নানা দেশের উত্পাদনকারী সংস্থা এই দেশকে সাহায্য করে। হঠাত্ এই জনসংখ্যা হ্রাস পেলে তার প্রভাব পড়বে অর্থনীতিতে।

আরও পড়ুন-আফগানিস্তানে তালিবানদের শিকড় গড়ার পিছনে পাকিস্তানের মদত রয়েছে! জানাল আমেরিকা

রিপোর্ট অনুযায়ী, আপাতত তিন বা তার অধিক সন্তান নীতির কথা ভাবা উচিত চীনা সরকারের। তা নাহলে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দেওয়া বেশ সমস্যা হয়ে যাবে চীনের পক্ষে।
আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে চীনের আদমশুমারি রিপোর্ট। এর আগে এই ধরনের আশঙ্কাজনক কথা বললেন সেদেশের বিশেষজ্ঞরা। সর্বশেষ জনগণনা দেখা গিয়েছিল, মারাত্মক হারে কমেছিল অল্পবয়সীদের সংখ্যা। সেই তুলনায় সে দেশে বেড়েছে সিনিয়র সিটিজেনের সংখ্যা। ফলে ভবিষ্যতে কী হতে চলেছে, তা বেশ চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা।
জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করে চীন৷ গত ২০১৬ সালে দুই সন্তানের অনুমতি দেওয়া হয়৷

RELATED Articles