তাঁদের তৈরী নতুন ওষুধেই থামবে করোনা, লাগবে না ভ্যাকসিন! দাবি চীনা বিশেষজ্ঞদের!

সম্প্রতি চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন তাঁদের তৈরী নতুন ওষুধটি ভ্যাকসিন ছাড়াই করোনা অতিমারী বন্ধ করতে সক্ষম। চীনের মর্যাদাপূর্ণ পিকিং ইউনিভার্সিটিতে ওষুধটি তৈরী করা হয়েছে। প্রাণীদের ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষা চালানো এই ওষুধটি শুধুমাত্র আক্রান্ত মানুষদের অসুস্থতার সময় কমিয়ে দিতে সক্ষম নয়, বরং এটি স্বল্পমেয়াদে ভাইরাস প্রতিরোধেও সক্ষম বলে মনে করছেন গবেষকেরা।

পিকিং বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড ইনোভেশন সেন্টার ফর জেনোমিকসের পরিচালক সান্নে জাই বলেন, ‘আমরা সংক্রমিত ইঁদুরের শরীরে নিষ্ক্রিয় অ্যান্টিবডি প্রয়োগ করেছিলাম। এর পাঁচদিন পর দেখা যায় ইঁদুরটির শরীরে ভাইরাস লোড আড়াই হাজার ফ্যাক্টরে কমে এসেছে। এর অর্থ হলো এই ওষুধটির সফলতার সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘আশার কথা হলো এই নিষ্ক্রিয় অ্যান্টিবডিগুলো একটি বিশেষায়িত ওষুধে পরিণত হতে পারে; যা মহামামি থামাতে পারবে।’ নতুন উদ্ভাবিত ওষুধটির ক্লিনিক্যাল পরীক্ষার পরিকল্পনা চলছে বলে জানান সান্নে জাই। চীনে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় অস্ট্রেলিয়াসহ বিশ্বের আরও কয়েকটি দেশে এই পরীক্ষা চালানো হবে বলে জানান তিনি।

গত সপ্তাহে, একজন চীনা স্বাস্থ্য কর্মকর্তা প্রকাশ করেছিলেন যে দেশটি বর্তমানে পাঁচটি সম্ভাব্য করোনভাইরাস ভ্যাকসিন নিয়ে কাজ করছে, যা মানব পরীক্ষার পর্যায়ে রয়েছে। এদিকে, ম্যাসাচুসেটস বায়োটেকনোলজি সংস্থা মোদার্না দাবি করেছছ যে করোনভাইরাস ভ্যাকসিন mRNA -1273 প্রাথমিক মানব পরীক্ষায় ইতিবাচক ফলাফল দেখিয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটির টিকা উদ্ভাবনে ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে। এখন পর্যন্ত, বিশ্বজুড়ে কমপক্ষে ৩১৬,৩৩৩ জন লোক করোনায় প্রাণ হারিয়েছেন।

RELATED Articles

Leave a Comment