Covid19 Crisis: বাড়ছে মৃত্যু সংখ্যা, আমেরিকা এখন রীতিমত জনশূন্য

বর্তমানে করোনার জেরে স্তব্ধ গোটা বিশ্ব। আক্রান্ত হয়েছেন ১১ লক্ষেরও বেশি মানুষ। মারা গিয়েছেন ৭০ হাজারেরও বেশি। এখন সবথেকে ভয়াবহ অবস্থা আমেরিকার। করোনার দাপটে আমেরিকায় মৃতের সংখ্যা ছাড়াল ১০ হাজার। রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নাগরিকদের সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর ভাবে পরামর্শ দিচ্ছে সে দেশের প্রশাসন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এই সপ্তাহে আমেরিকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, বিশ্বের যে কোনও দেশকে মৃতের সংখ্যার নিরিখে পিছিয়ে ফেলতে পারে আমেরিকা।একই সঙ্গে ধীরে ধীরে ভেঙে পড়ছে সে দেশের অর্থনীতিও। এই পরিস্থিতিতে সংকটে গোটা বিশ্ব। অন্যদিকে এখন আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজারের কাছাকাছি। মৃতের সংখ্যা ১০ হাজার ৯৮৬। তা সত্ত্বেও বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জাম নেই বলে অভিযোগ উঠছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি সপ্তাহে আমেরিকায় ভয়াবহ অবস্থা হতে পারে। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ডেট্রয়েটে মৃত্যুর হার বাড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বর্তমানে শুধুমাত্র স্পেন ও ইতালিতেই আমেরিকার থেকে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ইতালিতে বর্তমানে মৃতের সংখ্যা ১৬, ৫২৩ ও স্পেনে সংখ্যাটা ১৩ হাজার ৩৪১।

অন্যদিকে, রবিবার ভারতের থেকে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিল আমেরিকা। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ভারত যদি হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠায় তবে কড়া ব্যবস্থা নিতে পারে আমেরিকা। ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে মার্কিন মুলুকের সম্পর্ক খুব ভালো। ভারতের ওষুধ না পাঠানোর মতো কোনও কারণ তিনি দেখতে পাচ্ছেন না বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫শে মার্চ নিঃশব্দে হাইড্রক্সিক্লোরোকুইনের রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে কেন্দ্রীয় সরকার। করোনায় সংকটময় পরিস্থিতিতে এই ওষুধের যাতে আকাল না পড়ে, তার জন্যই তড়়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে ফের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত দেশগুলোতে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করা হবে‌।

RELATED Articles

Leave a Comment