কেএফসি-র সুস্বাদু হট চিকেন উইংস খেতে কার না ভালো লাগে। কিন্তু ধরুন আপনি উইংস ভেবে কামড় বসালেন আর বেরিয়ে এলো আস্ত মুরগির মাথা। তখন আপনার প্রতিক্রিয়া ঠিক কেমন হবে? এমনই এক ঘটনার সাক্ষী হলেন ব্রিটেনের গ্যাব্রিয়েল নামের এক মহিলা।
ব্রিটেনের ওই মহিলার দাবী, জনপ্রিয় রেস্তোরাঁ চেন কেএফসি থেকে হট চিকেন উইংস অর্ডার করেছিলেন তিনি। একটি উইংস ভাঙতেই তিনি মুরগির ডানা নয় বরং মাথা পান। মাথা, পালক, ঠোঁট-সহ মুরগি ভেজে দিয়েছে কেএফসি। এই ঘটনার কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় উঠল গোটা সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/takeawaytrauma/status/1472956952112156680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1472956952112156680%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fworld%2Fcustomer-finds-chicken-head-in-kfc-hot-wings-restaurant-apologises%2Farticleshow%2F88473218.cms
গত ৩রা ডিসেম্বর টেকআওয়ে ট্রমা নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে ব্রিটেন নিবাসী গ্যাব্রিয়েলের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করে একটি টুইট করা হয়। এই টুইটে মুরগির মাথা দেওয়া কেএফসি-র খাবারের ছবিটিও পোস্ট করা হয়।
এখানে উল্লেখ করা হয় যে গ্যাব্রিয়েল কেএফসি থেকে মিল বক্সের অর্ডার করেছিলেন। বক্স খুলেন হট উইংসে কামড় দিতেই চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর। হট উইংসের বদলে গ্যাব্রিয়েল পান ঠোঁট-পালকসহ মুরগির আস্ত মাথা। এই নিয়ে নেটপাড়ায় তুমুল হইচই পড়ে যায়। প্রশ্ন উঠে কেএফসি খাবারের গুণগত মান নিয়ে।
Ahem 🗣️ pic.twitter.com/dM0xi1WLf9
— KFC UK (@KFC_UKI) December 22, 2021
এই টুইট ভাইরাল হতেই KFC UK-র তরফে একটি অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়। তাতে KFC-এর তরফে লেখা হয়, “আমরাও এই ছবিটি দেখে বিস্মিত। হতভম্ব। আমরা এই ঘটনার তদন্ত করছি। তবে এটুকু বলতে পারি আমরা আসল মাংস দিয়েই আমাদের সমস্ত পদ তৈরি করি। এবং এই জন্যই আমরা গর্বিত। যথেষ্ট যত্ন নিয়ে আমাদের রেস্তোরাঁগুলিতে পদ তৈরি করা হয়। এরকম ঘটনা সত্যিই বিরল”। এর পাশাপাশি অভিযোগকারী গ্যাব্রিয়েলের কাছে ক্ষমাও চেয়েছে কেএফসি।
এছাড়াও, কেএফসি-র তরফে গ্যাব্রিয়েল এবং তাঁর গোটা পরিবারকে বিনামূল্যে একদিন খাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তাই-ই নয়, রেস্তোরাঁর হেঁশেলে উপস্থিত থেকে পদটি তৈরির গোটা প্রস্তুতি নিজে চাক্ষুষ করারও আবেদন করা হয়েছে। কেএফসি-র বক্তব্য, “আমরা আশাবাদী গ্যাব্রিয়েল আবার আমাদের রেস্তোরাঁকে ফাইভ স্টার রেটিং দেবেন”।






