করোনার ভয়ে বিশ্ববাসী আতঙ্কিত। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমন ও মৃত্যু। চীন থেকে যে মারণ ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়েছে তার জন্য অনেক মানুষই চীনের ওপর ক্ষুব্ধ। কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে পক্ষপাতিত্ব করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কে হুঁশিয়ারি দিয়েছিলেন অনুদান বন্ধ করে দেওয়ার। এবার সেই হুঁশিয়ারীকে কার্যত বাস্তবায়ন ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট।
এবার বাস্তবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। বুধবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চীনের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ট্রাম্প। তার মতে চীনকে আড়াল করে গোটা বিশ্বকে মহামারীর সামনে দাঁড় করিয়েছে এই সংস্থা।
অন্যদিকে, আমেরিকার এই সিদ্ধান্তে মোটেই খুশি নন রাষ্ট্রপুঞ্জ। বিশ্বের এই দুর্যোগে আর্থিক অনুদান বন্ধ করলে রিসার্চ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। যার জন্য সারা বিশ্বের মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবেন। রাষ্ট্রপুঞ্জের প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাসের মন্তব্য, এই পরিস্থিতিতে আর্থিক অনুদান বন্ধ করা সঠিক সিদ্ধান্ত নয়।
উল্লেখ্য, আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার ব্যাপারে গত সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিপর্যস্ত আমেরিকা। সেখানে দিনে দিনে মৃত্যু সংখ্যা আকাশ সমান হয়ে যাচ্ছে। মিছিলের নিরিখে ইউরোপকে ছাড়িয়ে গিয়েছে আমেরিকা। একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছে ২ হাজার ২২৮ জনের। মোট মৃত্যু ২৬ হাজার ১৬। পথে যেন সারি দিয়ে পড়ে রয়েছে দেহ। এরপর ইতালি এবং ফ্রান্সেও মৃত্যু সংখ্যা ঊর্ধমুখী।করোনার বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়ছে আমেরিকায়। এই অবস্থায় বারবারই চীনকে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে। কিন্তু এ হেন সিদ্ধান্ত এক বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে না তো, বলে সন্দেহ প্রকাশ করছেন অনেক বিশেষজ্ঞদের।





