বিশ্বজুড়ে করোনা ভাইরাস তার থাবা বসিয়েছে। হেন দেশ নেই যেখানে করোনা হানা দেয়নি। প্রতিদিন দেশে দেশে সংক্রমণের খবর আসছে। বিশ্বজুড়ে ভয়ঙ্কর থেকে এখন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে মারণ ভাইরাস করোনা৷ করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আর সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ২৮ হাজারের বেশি। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯ লক্ষ ৭২ হাজার জন।
সবথেকে ভয়াল অবস্থা আমেরিকার। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার আমেরিকায় মৃতের সংখ্যা ছাড়াল ৬১ হাজার। স্পেনে মৃত ২৪,২৭৫ জন। ইতালিতে ২৭,৬৮২ জন। ব্রিটেনে ২৬,০৯৭ জন। এ দিকে করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩,০৬২। মৃত ১,০৭৯ জন।
চারিদিকে শুধু অন্ধকার। স্বজন হারানোর কষ্টে বুক ফেটে যাচ্ছে মানুষের। কবে প্রতিষেধক আসবে সেই আশায় দিন গুনছে সাধারণ মানুষ।





