আগামী বছর জি-৭ সামিটে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই ধারা বজায় রেখেই এবার আসছে বছরের প্রজাতন্ত্র দিবসে ভারতে মুখ্য অতিথি হতে চলেছেন ব্রিটেন প্রধান।
আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আনুষ্ঠানিক ভাবে রিপাবলিক দে প্যারেডে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ থেকে দীর্ঘ ২৭ বছর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর ভারতে প্রজাতন্ত্র দিবসে এসেছিলে। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয় নি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন আসবেন কি না, সেই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ভারতের ব্রিটিশ দূতাবাস। এখনও নিশ্চিত ভাবে কিছু বলা যাবে না বলে তারা জানিয়েছেন।
তবে সূত্র মারফত খবর অত্যন্ত নির্দিষ্ট কৌশল অনুযায়ী এই আমন্ত্রণ পাঠানো হয়েছে। সামনেই ব্রেক্সিট, অন্যদিকে আমেরিকায় নয়া প্রশাসন আসতে চলেছে। সেই পরিস্থিতিতে পুরাতন বন্ধুত্বকে ঝালিয়ে নিতে চাইছেন মোদী-জনসন।
একইসঙ্গে জানা যাচ্ছে ভারত, ইংল্যান্ড দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। বরিস জনসন ভারতকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের অফার দিয়েছেন। একই সঙ্গে পরিবেশ বদল নিয়ে দুই দেশের মধ্যে সুদৃঢ় বোঝাপড়া ও একই সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করা নিয়েও আলোচনা চলছে।





