চীন (China) চায় পাকিস্তানকে মুসলিম বিশ্বের (Islamic world) সর্বেসর্বা করতে। যাতে করে এক প্রকার মুসলিম দেশ গুলিকে নিজেদের হাতে আনতে পারে শি জিনপিংয়ের (Xi Jinping) দেশ। আর এই বিষয়ে গত কয়েকদিন ধরে প্রকাশ্যে মুখ খুলতেও শুরু করেছে বেজিং (Beijing)। আর নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে পাকিস্তান, ইরান ও তুরস্ককে নিয়ে একটা জোট তৈরিরও চেষ্টা করছে তারা।
সৌদিকে(Saudi Arab) সরিয়ে মুসলিম বিশ্বের মাথা হওয়ার আগেই পাকিস্তানকে জোর ধাক্কা দিল ইরান। এই মোক্ষম সময়ে নিজেদের দেশ থেকে হাজারের বেশি পাকিস্তানি অনু্প্রবেশকারীকে (Intruder)তাড়িয়ে দিতে চলেছে তেহরান। সেই দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, ইরানের বিভিন্ন জায়গা থেকে হাজারের বেশি পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তাদের ছাঘাই জেলার তাফতান সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনে ২০০ জন করে মোট এক হাজার পাকিস্তানি অনুপ্রবেশকারীকে ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হবে। ওই অনুপ্রবেশকারীদের বেশিরভাগ পাকিস্তান অধিকৃত পাঞ্জাব থেকে কোয়েট্টা-তাফতান সীমান্ত পেরিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই ইরানে (Iran) ঢুকেছিল। আর তাদের এই কাজে সাহায্য করেছিল মানব পাচারকারী চক্র।
ইরানের ছাঘাই (Chagai) জেলার দালবান্দিন এলাকার এসিপি মহম্মদ জাভেদ ডোমকি’র (Mohammed Javed Domki)কথায়, ‘দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ কাজের সন্ধানে ইরানে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এদের মধ্যে বেশিরভাগকে ইউরোপের দেশগুলিতে যাওয়ার সময় আটক করা হয়। ফেডারেল ইনভেস্টিগেসন এজেন্সি (FIA)-এর তদন্তের পর তাদের পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। মানব পাচার ছাড়াও কোয়েট্টা-তাফতান আরসিডি হাইওয়ে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস পাচার করা হয়। গত বৃহস্পতিবারই পাডাগ চেকপয়েন্টে ১২ জন অনুপ্রবেশকারী ও নেশার জিনিস-সহ একটি ট্রাককে আটক করা হয়।’






