জম্মু কাশ্মীর সীমান্তে অতিরিক্ত সেনা, ট্যাঙ্ক পাঠিয়ে যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের?

জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পর আজ কড়া নজরদারিতেই চললো নির্ভিঘ্নে খুশির ঈদ পালন৷ কিন্তু ঈদের দিনেও বারুদের গন্ধ পাওয়া গেলো দু দেশের সীমান্তে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান বারবার উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলেও, বিশ্বের সমস্ত ইসলামিক দেশ, রাষ্ট্রপুঞ্জ এমনকি চিনের নিকটিও ধাক্কা খেয়েছে তারা৷ তাই এবারে ভারতকে চাপে ফেলতে পাকিস্তান সীমান্তে অশান্তির চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

একটি পাক সংবাদমাধ্যমের পাক অধিকৃত কাশ্মীরে থাকা এক সংবাদদাতা জানিয়েছেন যে, গতকাল রাত থেকে পাকিস্তান কাশ্মীর সীমান্তে এনে জড়ো করছে একের পর এর ট্যাঙ্ক, যুদ্ধের নানান অস্ত্র, অতিরিক্ত সেনা, হেলিকপ্টার এমনকি যুদ্ধ বিমানও। পাক সংবাদমাধ্যমটির আরও দাবী যে পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয়রা পাকিস্তানি পতাকা উড়িয়ে অতিরিক্ত পাক সেনাদের স্বাগত জানিয়েছেন সঙ্গে ধ্বনি দেওয়া হয়, “কাশ্মীর বানায়েগা পাকিস্তান”।

পাক সংবাদমাধ্যমটির দাবী সত্যি হলে ফের যুদ্ধের আশঙ্কা দেখা দিতে চলেছে ভারত – পাক এর। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীর যে এই কাজ করতে পারে তা আগেই অনেক বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বারবারই বিশ্বদরবারে ভারতকে চাপে রাখতে ভারতেকে উস্কে ভারতের দ্বারা পাকিস্তানে হামলার চেষ্টা করছেন, যার সুযোগ দিতে নারাজ ভারত সরকার। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আসলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ট্র্যাম্পের হস্তক্ষেপের চেষ্টা করছে। তবে এবিষয়ে ভারত যে পাকিস্তানের কোনো চালই সফল হতে দেবে না তা বলাই বাহুল্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর