ক্যান্সারের উপাদান দিয়ে তৈরি হত পাউডার, জনপ্রিয় জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে বড় রায় ঘোষণা করল মার্কিন আদালত

বহুদিন আগে থেকেই অভিযোগ উঠেছিল যে জনপ্রিয় জনসন অ্যান্ড জনসন পাউডারে মিশে রয়েছে ক্যান্সারের উপাদান। এই নিয়ে এই মার্কিন বহুজাতিক সংস্থার বিরুদ্ধে আদালতে দায়ের হয়েছিল মামলাও। এবার সেই মামলার রায় ঘোষণা হল। তাতে দোষী সাব্যস্ত হয়েছে জনসন অ্যান্ড জনসন। আদালত থেকে তাদের দুই বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও জরিমানা দেওয়ার বিষয়টা জনসন অ্যান্ড জনসনের জন্য নতুন না। এর আগে মিসৌরির একটি আদালত এই সংস্থাকে ৪৪০ কোটি টাকা জরিমানা করেছিল। এই পাউডার মেখে ক্ষতিগ্রস্থ ২২ জন ব্যক্তির মধ্যে ওই টাকা বন্টনের রায় দিয়েছিল আদালত। তবে ভুক্তভোগীদের অনেকে মিসৌরির বাইরে থাকায় শেষমেশ জরিমানার অর্থ কমিয়ে দেওয়া হয়।

পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে এই পাউডারের মধ্যে রয়েছে অ্যাসবেসটস যা ক্যান্সারের অন্যতম উপাদান হিসেবে চিহ্নিত। কিন্তু এই বিষয়ে ক্রেতাদের কোনরকম ভাবে সতর্ক করে নি এই সংস্থা। এই পাউডার মেখে শারীরিক ও মানসিকভাবে ভুক্তভোগী হয়েছেন বহু মানুষ।

দীর্ঘদিন ধরে চলা এই মামলার রায় বহাল রেখে এবার জনসন অ্যান্ড জনসন এর বিরুদ্ধে ২১০ কোটি টাকা জরিমানা করল আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংস্থার বিরুদ্ধে চলছে প্রায় কয়েকশ মামলা। যদিও ওয়াল ষ্ট্রীট জার্নাল মারফত জানা গিয়েছে যে, এই ২১০ কোটি টাকার জরিমানা নির্দেশের বিরুদ্ধে আপিল করবে মার্কিন বহুজাতিক সংস্থা।

RELATED Articles

Leave a Comment