ফেসবুক বিভ্রাটের জেরে ধাক্কা খেল জুকারবার্গের সম্পত্তি, কয়েকঘণ্টার মধ্যেই ক্ষতি প্রায় ৫২,৭৩৪ কোটি

এমনিতেই ‘উইসেলব্লোয়ার’-এর জেরে ফেসবুক বড় ধাক্কা খেয়েছে। এর উপর সোমবার রাত থেকে প্রায় ছ’ঘণ্টার বেশি ব্যাহত হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এর ফলে কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সম্পত্তি একধাক্কায় সাত বিলিয়ন ডলার কমেছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ হাজার ৭৩৪ কোটি টাকা।

গত ১৩ই সেপ্টেম্বর থেকে ফেসবুক নিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে নানান প্রতিবেদন প্রকাশিত হয়। ‘উইসেলব্লোয়ার’-এর তথ্যের ভিত্তিতে কোনও কোনও প্রতিবেদনে জানানো হয়েছে যে ফেসবুক জানে যে বিভিন্ন অ্যাপে নানান খামতি রয়েছে।

আবার কোনও কোনও প্রতিবেদনে প্রকাশ করা হয় যে কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ইনস্টাগ্রামের কুপ্রভাব, ক্যাপিটল হিল হিংসা নিয়ে ভুল তথ্যও প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে ‘উইসেলব্লোয়ার’-এর দাবী ঘিরে ইতিমধ্যেই বেশ হইচই পড়ে যায়।

এই পরিস্থিতিতে এমনিতেই চাপে ছিল ফেসবুক। আর এই চাপ আরও কয়েকগুণ বেড়ে যায় ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ, ইনস্টাগ্রামের বিভ্রাট। সংবাদসংস্থা রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়, এই জোড়া ধাক্কায় সোমবার ফেসবুকের ৪.৯ শতাংশ শেয়ার পড়েছে। আর এর ফলে গত বছর নভেম্বরের পর একদিনে সবথেকে বড় পতনের সাক্ষী থেকেছে ফেসবুক।

এরই সঙ্গে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা জুকেরবার্গের ব্যক্তিগত সম্পতিও হুড়মুড়িয়ে কমেছে। ব্লুমবার্গ বিলিনেওয়ার্স ইনডেক্স অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় জুকেরবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সাত বিলিয়ন ডলারের মতো কমেছে। আর এর জেরে বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকা থেকে বেশ নেমে গিয়েছেন জুকারবার্গ। আপাতত বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন।

RELATED Articles