‘অব কি বার ৪০০ পার’, বিজেপির সমর্থনে মিছিল সুদূর আমেরিকাতেও, ২০০টি গাড়ি সহ মিছিলে উপস্থিত শ’য়ে শ’য়ে লোক

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত হয়ে উঠেছে এলাকা। রাস্তায় রাস্তায় ভিড় প্রচারের। লোকসভা নির্বাচনের উত্তাপ পেরলো দেশের গণ্ডিতে। দেশের লোকসভা নির্বাচনের উত্তাপ পৌঁছালো আমেরিকাতে। বিজেপির সমর্থনে বড় মিছিল বের করল প্রবাসী ভারতীয়রা। ‌মোদীর জগতজোড়া নাম। শুধু দেশের মাটিতে নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অনুরাগী রয়েছে দূর দেশেও। ‌ তারই প্রমাণ মিলল আমেরিকাতে। সে দেশের ২০ টি শহরে মোদী ৩.০ ব্যানার নিয়ে মিছিল সামিল হন হাজারো মানুষ।‌

তৃতীয়বার মোদী (Narendra Modi) সরকারকে ক্ষমতায় আনার জন্য ভারতবর্ষের কাছে আবেদন জানাচ্ছে বিজেপির আমেরিকার শাখা। ‌ এই আবেদন জানিয়েই তাদের পথে নামা। ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি ইন দ্য ইউএস নামে ওই সংগঠনটির তরফে বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে মোদী সরকারের সমর্থনে। সংগঠনের প্রেসিডেন্ট আদপা প্রসাদের কথায়, ‘আমেরিকার প্রবাসী ভারতীয়রা বিজেপির সাফল্য নিয়ে খুবই উৎসাহিত। আমরা মোদির নেতৃত্বে বিজেপি আর এনডিএ যেন ৪০০র বেশি আসন পায়।’

কার র‍্যালির আয়োজন করা হয়েছে সংস্থাটির তরফে। ‘অব কি বার ৪০০ পার’, ‘মোদি ৩.০’, ‘মোদির গ্যারান্টি, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত’- এমন স্লোগান দেওয়া ব্যানারে সাজিয়ে তোলা হয় গাড়ি। সেই স্লোগান লেখা গাড়ি অংশ নেয় মিছিলে। আমেরিকার পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়। সমগ্র আমেরিকা বিজেপির জয়গানে ব্যস্ত। ‌লোকসভা ভোটের আগে বিজেপির এই সমর্থকরা নজর কেড়েছে অন্যান্য রাজনৈতিক দলের। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে সিলিকন ভ্যালি, সান ফ্রান্সিস্কো, ডালাস, শিকাগো, ডেট্রয়েটের মতো একাধিক শহরে পৌঁছে গিয়েছিল এই কার র‍্যালি। এমনকি বিজেপির সমর্থনে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিল যোগ দিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা।‌

জানা গেছে, সানফ্রান্সিস্কোর মিছিলে যোগ দিয়েছিল ২০০টি গাড়ি। আটলান্টা ও জর্জিয়ার মিছিলে ১৫০টি গাড়ি অংশ নিয়েছিল। এমনকি বহু মানুষ নিজে থেকেই একা এই মিছিলে সামিল হয়েছেন। তৃতীয়বার মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাই তাদের এই বিজেপি সমর্থনে মিছিল। এই মিছিলে যোগ দিয়েছিলেন ওয়াশিংটনের আমজনতারাও। ‌এই মিছিলে যোগদান করেছিলেন শিখরাও। তারা মনে করছেন একমাত্র মোদিই পারবেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করতে। মোদীর (Narendra Modi) নেতৃত্বেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে পারে বলে দাবি করেছেন তারা। ‌

চলতি বছরেই প্রেসিডেনশিয়াল নির্বাচন রয়েছে আমেরিকায়, তার প্রচারে মন না দিয়ে, মিছিল না করে মোদির সমর্থনে তারা মিছিল করছেন। এ প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট এর কোন বক্তব্য প্রকাশে আসেনি। এমনকি মোদীর সমর্থনে যে আমেরিকানরা মিছিল করছেন তারা তাদের নিজেদের নির্বাচনে কতটা সক্রিয় তা বলা মুশকিল।

RELATED Articles