হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) আর তৃণমূলের টিকিটে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। একসময় একই ছবিতে অভিনয় করেছেন তাঁরা। লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) বহু জনপ্রিয় অভিনেত্রী। বেশ কয়েক দশক ধরে বাংলা ছবিতে অভিনয় করেছেন। অভিনেত্রী হিসেবে দুজনেই পরিচিত।
তবে এখন অভিনয় জগত থেকে দূরে রয়েছেন লকেট। তাকে দেখা যায় রাজনীতির ময়দানে। ছবিতে অভিনয় না করলেও বাংলা রিয়্যালিটি শো-এর হোস্ট হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন রচনা (Rachana Banerjee)। এবার দুই অভিনেত্রী একে অপরের প্রতিপক্ষ। লোকসভা নির্বাচন দোড়গোড়ায় প্রচারে ব্যস্ত হয়েছেন প্রত্যেক দলের কর্মীরা। তেমনই রচনা বন্দ্যোপাধ্যায় ও দিদি নাম্বার ওয়ান এর সিট ছেড়ে হুগলির রাস্তায় রাস্তায় প্রচারে নেমেছেন। প্রচারের পরে তৃণমূল কংগ্রেসকে নিয়েই মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।
তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে নেমে দলের কোন্দল নিয়ে কথা বললেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তিনি বলেন, “অন্য জায়গাতেও গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। সব জায়গাতেই দ্বন্দ্ব রয়েছে। ঘরের মধ্যে কত প্রবলেম। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, ভাইয়ে ভাইয়ের সমস্যা, ননদ বৌদির মধ্যে সমস্যা, প্রবলেম সব জায়গাতে রয়েছে। এটা একটা ছোট্ট পরিবারের এত প্রবলেম। একটা এত বড় দল, পশ্চিমবঙ্গের এত রাজনীতিবিদদের সবাই রয়েছেন। সব মানুষ কি এক? হাতে পাঁচটা আঙ্গুল কি সমান। প্রতিটি মানুষের ভাবমূর্তি চিন্তাধারা সব আলাদা। সব মানুষ একসাথে এসে হাতের মুঠি তৈরি করে। আর সেই মুঠি টাই তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়”।
একথা প্রসঙ্গে লকেট চ্যাটার্জি বলছেন, “আমি বুঝতে পারিনি উনি ভুল করে দিদি নাম্বার ওয়ান এর ময়দান থেকে রাজনীতিতে চলে এসেছেন। ওনাকে পস্তাতে হবে একদিন”।
রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) রাজনীতির ময়দানে একেবারেই নতুন। সে প্রসঙ্গে কথা বলেন রচনা ব্যানার্জি। তিনি বলেন, “সবাই কোনো না কোনো সময় নতুন আসে। লকেটের কথা তুলে তিনি বলেন তিনিও একদিন নতুন এসেছিলেন। তারপর দল পাল্টে বিজেপিতে চলে গেছিলেন”।
লোকসভা নির্বাচনে হুগলী কেন্দ্রে কে জিতবে সে নিয়েও কথা বলতে শোনা যায় রচনাকে (Rachana Banerjee)। রচনা বলেছেন, ‘জোতা-হারা তো একটা কোন কথা নয় সেটা জনসাধারণ ঠিক করবে। কিন্তু কোন মতবিরোধ নেই সে তার জায়গায় ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক আছি। আমি আমার দলের হয়ে কাজ করছি”।
প্রচারে রোদের রোদে পুড়তে হচ্ছে অভিনেত্রীকে। সেটা বড় ডিল নয় রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)। তিনি বলেছেন, “রোদে দাঁড়িয়েই একদিন ক্যারিয়ার শুরু করেছিলাম। এসিতে থাকা তো ১২ বছর মাত্র। ইচ্ছা উপায় থাকলে সব কিছু করা যায়। তুমি যদি মনে কর একটা কিছুতে স্থির হয়ে তুমি কাজ করতে চাও কেউ বাধা দেওয়ার নেই। তুমি কাজ করতেই পারো শুধু কাজ করার ইচ্ছা থাকতে হবে। সেই ইচ্ছাটা নিয়েই আমি এসেছি মানুষের পাশে থাকবো, কাজ করবো”।
এমনকি সমস্ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তিনি বলেছেন, “কত কিছুর দাম বেড়েছে দেখেছেন। সবকিছুর দাম বেড়েই চলেছে এরপর দেখুন আর কি কি বেড়ে চলে। তারপর জনসাধারণ বুঝবে কি দিন আসছে। ভোটের জন্য ১০ টাকা কমানো হয়েছে আবার ভোটের পরই সব দাম বেড়ে যাবে। ৫০০ টাকায় আগে এক ব্যাগ বাজার আসতো এখন একটা ছোট্ট প্যাকেটে বাজার আসে”।





