গতবছর আর কিছুদিন পরেই গালওয়ান সীমান্ত সংঘর্ষ হয়েছিল। সুদীর্ঘ এক বছরে বিশেষ উন্নতি হয়নি ভারত চীন সম্পর্কের। বরং অবনতির খবরই মিলেছে। অজিত ডোভাল এর হস্তক্ষেপে সম্পর্ক কিছুটা স্থিতিশীল হলেও প্যাংগং হ্রদের দুই তীর ছাড়া লাদাখ সীমান্তের অন্য কোথাও থেকে এখনও সেনা সেনা প্রত্যাহার করেনি জিনপিংয়ের দেশ। আর সেই কারণেই ভারতীয় সেনাবাহিনীকে সজাগ থাকার বার্তা ভারতীয় সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
আরও পড়ুন:মুসলিম দেশ থেকে নিপীড়িত হয়ে আসা সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করল মোদী সরকার
কী রকম পরিস্থিতিতে রয়েছে লাদাখ সীমান্ত? সেই বিষয়ে জানাতে গিয়ে ভারতীয় সেনাপ্রধান জানিয়েছেন, ‘প্যাংগং হ্রদ থেকে সেনা সরিয়ে নেওয়ার পরও ভারত-চীন উভয় দেশের লাদাখ সীমান্তে এখনো মোতায়েন রয়েছে সেনা। এখনও লাদাখ সীমান্তে দুই দেশের ৫০ থেকে ৬০ হাজার সেনা মোতায়েন রয়েছে।
চীনা সেনার ওপর সর্বক্ষণ সজাগ দৃষ্টি রেখে চলেছে ভারতীয় সেনা। নারভানে জানিয়েছেন বর্তমানে ঝামেলাহীন ভাবে সবকিছু ঠিকঠাক চলছে বলে আমরা যেনও আত্মতুষ্টিতে না ভুগি। আমাদের সবসময় পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখতেই হচ্ছে।’
আরও পড়ুন:আমেরিকার বিপদে ভারতের সাহায্য ভুলব না! ধন্যবাদ জানালেন জয়শঙ্করও
সেইসঙ্গে সেনাপ্রধান জানিয়েছেন, চীনা সেনা যেকোনও মুহূর্তেই আগ্রাসী হয়ে হামলা চালাতে পারে। আর তাই আত্মতুষ্টিতে না ভুগে ভারতীয় সেনাকে সজাগ থাকতে হবে। তবে যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন।





