হিন্দু ভাবাবেগে আঘাত! ভেঙে ফেলা হচ্ছে ব্রিটেনের বাথ শহরের একমাত্র জগন্নাথ মন্দির, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

Only Hindu Temple in Bath will be Demolished: ব্রিটেনের সমারসেটের বাথ শহরে রয়েছে একটি জগন্নাথ মন্দির। এটি বাথ শহরের একমাত্র হিন্দু মন্দির। কিন্তু এই জগন্নাথ মন্দিরটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হচ্ছে বলে খবর (Only Hindu Temple in Bath will be Demolished)। এই ঘটনার জেরে সেই শহরে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগে আঘাত লেগেছে। কী কারণে হঠাৎ ভেঙে ফেলা হচ্ছে এই মন্দির?

২০২১ সালে অস্থায়ীভাবেই কালভারহে স্কুলে গড়ে তোলা হয় এই মন্দির। সেই থেকে প্রতিদিনই পুজো-অর্চনা হয় এই মন্দিরে। স্থানীয় হিন্দুরা এই মন্দিরে পুজো করেন। ফলে এই মন্দির ভেঙে ফেলার খবর সামনে আসায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা (Only Hindu Temple in Bath will be Demolished)

সূত্রের খবর, বাথ ও নর্থইস্ট সমারসেট কাউন্সিল দুটি নতুন স্কুল তৈরি করার পরিকল্পনা করেছে। এর ফলে কালভারহে-র এই পুরনো স্কুলটি ভেঙে ফেলা হবে। আর স্কুল ভেঙে পড়লে ভেঙে পড়বে জগন্নাথ মন্দিরটিও (Only Hindu Temple in Bath will be Demolished)। এই বিষয়ে মন্দিরের মুখপাত্র আশিস রাজহংস বলেন, “গত তিন বছর ধরে বাথের এই মন্দিরটি আমাদের বাড়ি। তবে মন্দিরটি উপযুক্ত জায়গায় আবার করতে মাস ছয়েক সময় লাগবে”।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মন্দিরটি কোথায় করা হবে, তা নিয়ে পরিকল্পনা চলছে। তিনি এও জানান, “মন্দিরের সংবেদনশীলতার বিষয়ে বুঝতে পারছি। কিন্তু এক্ষেত্রে শিক্ষাই আগে প্রাধান্য পাবে। যেহেতু শিক্ষার জায়গায় মন্দিরটি গড়ে উঠেছে, সেই কারণে মন্দিরটি সরিয়ে দেওয়া হবে। শিক্ষার গুরুত্ব অনেক বেশি” (Only Hindu Temple in Bath will be Demolished)

জানা গিয়েছে, শুধুমাত্র সমারসেটের এক স্কুলটিই নয়, সেখানকার বেশিরভাগ স্কুলই ভেঙে ফেলা হবে। যেসমস্ত স্কুলে মন্দির রয়েছে, সেগুলি ভাঙার জন্য ২০২৫ পর্যন্ত অপেক্ষা করা হবে। কারণ সেই মন্দিরগুলিকে অন্যত্র সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে (Only Hindu Temple in Bath will be Demolished)। তবে সব পুরনো স্কুল ভেঙেই যে নতুন স্কুল তৈরি হবে, এমনটা নয়। কোনও স্কুল আবার আবাসিক ভবন ও অন্যান্য কাজেও ব্যবহার করা হবে বলে খবর।

RELATED Articles