‘ডাকাতি-তোলাবাজির ভাগ পায় তৃণমূল, সেই কারণেই সরকার চুপ’, রাজ্যে লাগাতার ডাকাতি-গুলিগালার ঘটনায় বিস্ফোরক সুকান্ত

Sukanta Majumdar made explosive comment on TMC: সদ্যই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তিনি। এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন। বলেই দিয়েছিলেন, যারা টাকা খাইয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তাদের সকলের চাকরি যাবে। আর এবার রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar made explosive comment on TMC)। রাজ্যে একের পর এক শুটআউট, সোনার দোকানে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

গত রবিবার নয়াদিল্লিতে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। এদিনই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সুকান্ত মজুমদার। জোড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। একদিকে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ও অন্যধারে আবার উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী। এক সপ্তাহ পর আজ, শনিবার কলকাতায় ফিরলেন তিনি। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা।  

এদিন কলকাতায় ফিরে বিজেপির রাজ্য সদর দফতরে বৈঠক করেন সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন তিনি (Sukanta Majumdar made explosive comment on TMC)। তাঁর কথায়, “ব্যাবসায়ীকে গুলি বা সোনার দোকানে ডাকাতি বার বার প্রমাণ করছে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই”।

সুকান্তের কথায়, “এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা তোলাবাজি গ্যাংয়ের সদস্য। নব্বইয়ের দশকে দাউদ ইব্রাহিমের নেতৃত্বে মুম্বইয়ের ব্যবসায়ীদের কাছ থেকে পয়সা তোলা হত। আর পয়সা দিতে না চাইলে তার ওপর হামলা হত। সেইটাই কলকাতায় এখন শুরু হয়ে গিয়েছে। আর অদ্ভূতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে। সম্ভবত এই তোলাবাজির টাকা থেকে পুলিশ বা রাজ্য সরকারের মাথারা ভাগ পায়” (Sukanta Majumdar made explosive comment on TMC)

বিজেপি নেতা আরও বলেন, “প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হলে অনেক কিছু শেখার থাকে। সেই সব স্থগিত করে রাজ্যে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে এসেছি। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে। আমি আগামীকাল জয়নগর যাব। তার পর ধীরে ধীরে সমস্ত আক্রান্তদের সঙ্গে দেখা করব” (Sukanta Majumdar made explosive comment on TMC)

আরও অন্যান্য খবর