সকলে চেনে মন্দার হিসেবেই, এরপর আর কোনও কাজে কেন মিলছে না খ্যাতি? আফসোস করে কী জানালেন দেবাশিষ

অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত মন্দার ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকে আর দেখা যায়নি অভিনেতা দেবাশিষ মন্ডলকে (Debasish Mondal)। ২০২১ সালে মজার ওয়েবসাইট মুক্তি পাওয়ার পর প্রশ্ন উঠেছিল কে এই অভিনেতা। তার অভিনয়ের দক্ষতায় হৈচৈ পড়ে গিয়েছিল টলিউডের। মন্দারের পর একাধিক কাজও করেছেন দেবাশিষ। কিন্তু সেই ক্ষেতে কি পেয়েছেন? কি বলছেন দেবাশিষ (Debasish Mondal), জানালেন এক সাক্ষাৎকারে।

মন্দার ওয়েব সিরিজে আঞ্চলিক ভাষায় কথা বলে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেতা (Debasish Mondal)। এই ওয়েব সিরিজের পরেও বহু চরিত্রে অভিনয় করেছেন যেখানে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা গিয়েছে তাকে। তিনটি ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। একই ধরনের চরিত্রের প্রস্তাব পাচ্ছেন কী? এ প্রশ্নের উত্তরে অভিনেতা (Debasish Mondal) বলছেন, “আমি ‘জনি বনি’, ‘শিকারপুর’, ‘আবার প্রলয়’তে পুলিশের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু নিশ্চিত করেছি যে তিন জন পুলিশের প্রত্যেকে যেন এক জন আর এক জনের থেকে আলাদা হয়। যেন তিনটি ভিন্ন চরিত্র হিসেবে আমি ফুটিয়ে তুলতে পারি, সেই চেষ্টা করেছি আমি।”

অন্য ধরনের চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে দেবাশিষ (Debasish Mondal) বলেন, “আমার হাতে এই বিষয়টা তো নেই। আমি শুধু নিজেকে প্রস্তুত রাখতে পারি। শুধু আমার কাছে বলে নয়। কনটেন্ট নিয়েও তেমন পরীক্ষামূলক কাজ হচ্ছে বলে মনে হয় না। অবশ্যই ব্যবসা দেখতে হবে। কয়েক জন প্রযোজক ভাবেন, এক ধরনের কনটেন্ট বাংলায় বেশি চলে। তাই গল্পগুলোও একই ধরনের তৈরি হচ্ছে। অপরাধ, খুন এই নিয়ে কাজ হচ্ছে। সেখানে পুলিশের চরিত্রের দরকার পড়ছে। তখন দেবাশিষের (Debasish Mondal) মতো কাউকে ভাবা হচ্ছে। এটা নিয়ে আমার অসুবিধা নেই। এই নিয়ে আমার কোনও অসুবিধা নেই। আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি চেষ্টা করছি কী ভাবে চরিত্রগুলিকে আলাদা ভাবে তুলে ধরা যায়। আমি অভিনয়ের ছাত্র। প্রয়োজনে পরিচালককে পরামর্শও দিই।”

দেবাশিষের (Debasish Mondal) অভিনয় শুরু মঞ্চ থেকে। টলিউডের কোন পার্টিতে তাকে দেখা যায় না তেমন ভাবে। তাই কি মন্দার ওয়েব সিরিজের অভিনয় করার পরেও ভালো সুযোগ আসছে না তার কাছে। অভিনেতা বলছেন,” যে পরিচালকদের সঙ্গে আমি কাজ করেছি, তাদের সঙ্গে সম্পর্ক ভাল রয়েছে। তবে সম্পর্ক ভাল রাখার জন্য তাদের সঙ্গে পার্টিতে যোগ দিতে হয় না।” সৃজনশীল মানুষরা এই ধরনের পার্টি এড়িয়ে যান বলেই মনে করেন দেবাশিষ (Debasish Mondal)।

গুণী এই অভিনেতার (Debasish Mondal) ছবিতে কাজ করার পরেও বাদ পড়ার কোন অভিজ্ঞতা রয়েছে। অভিনেতা বলেন, “সুযোগ পাওয়ার পর হয়তো চরিত্রটা নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। তার পরে হঠাৎ প্রযোজনা সংস্থা থেকে খবর আসে যে তাঁরা আরও বড় মুখ চাইছেন। সেটা খুবই হতাশাজনক, নিরুৎসাহিত করার মতো। মানছি এর সঙ্গে ব্যবসা যুক্ত আছে। কিন্তু আমায় প্রস্তাব দেওয়ার আগেও নিশ্চয়ই তাঁরা ভেবেছেন। কিন্তু এক জন শিল্পী যখন একটা কাজের মধ্যে ঢুকে পড়েছেন, তখন এই অজুহাতে কাজ থেকে বাদ দেওয়া সত্যিই হতাশাজনক। বরং আমায় প্রতিভার অভাবে বা অডিশন নিয়ে অভিনয় পছন্দ না হলে বাদ দিন, তাতে অসুবিধা হয় না। তাতে বরং নিজের অভিনয়ের মান উন্নত করার তাগিদ থাকে।”

অভিনেতা (Debasish Mondal) আরও বলেন, “সৃজনশীল কারণে বাদ দেওয়া হলে কিছু বলার থাকে না। কিন্তু সেটা না হলে উৎসাহ হারিয়ে ফেলি। তাই যা কিছু সৃজনশীল নয়, সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি।” অভিনেতা দেবাশীষ কে এখনও সকলের মন্দার বলেই চেনে। তবে তাতে বিশ্বাস আপত্তি নেই অভিনেতার। নিজের কাজের মাধ্যমেই পরিচিত হতে চান সকলের কাছে। তবে মনের মতো চরিত্র এখনও পাচ্ছেন না। উল্লেখ্য, ‘বাল্মীকি’ ছবিতে কাজ করেছেন তিনি। পরবর্তীতে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের কাজে তাকে দেখা যাবে।

RELATED Articles