অবৈধভাবে জিতে আসা লোকেরা দেশের ক্ষতি করছে, ইমরানের প্রশাসনকে ‘বড় করোনা’ বলে তীব্র কটাক্ষ বিরোধীদের

ইমরান খান সরকারের তীব্র সমালোচনায় মুখর পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (PDM) -এর প্রধান ফজলুর রহমান। বর্তমান সরকারকে অবৈধ বলে কটাক্ষ করেন তিনি। মাত্র কয়েকদিন আগে পেশোয়ারে বিরোধীদের মিছিল আটকায় ইমরান খানের সরকার। ঘটনাটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় এটিকে করোনা মহামারীর সংক্রমণ রুখতেই তাঁর প্রশাসনের নেওয়া পদক্ষেপ বলে দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর এর জেরেই PDM প্রধানের তীব্র আক্রোশের মুখে পড়েছেন ইমরান।

প্রসঙ্গত উল্লেখ যোগ্য, রবিবার পেশোয়ারে একটি জনসভার ডাক দিয়েছিল বিরোধী দলগুলির জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট। কিন্তু, এই জনসভা হলে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাবে বলে অভিযোগ তুলে বালটিস্তান প্রদেশে সবরকম জনসভা ও মিছিল বন্ধের নির্দেশ দেয় ইসলামাবাদ।

আর এর প্রতিবাদে পেশোয়ারে একটি সাংবাদিক বৈঠক করে ইমরানের সরকার ও শাসকদল তেহরিক-ই- ইনসাফের তুমল সমালোচনা করলেন বিরোধী জোটের মুখ ও উলেমা-ই-ইসলাম-এর প্রধান ফজরুল রহমান।

সমালোচনা করে তিনি বলেন, যতদিন পর্যন্ত না পাকিস্তানের ক্ষমতা থেকে ইমরান খান -এর সরকারকে সরাতে পারছি ততদিন লড়াইয়ের ময়দান ছাড়ব না। পাকিস্তানের ট্রাম্পকে গদি থেকে আমরা সরাবই। কারণ অবৈধভাবে ভোটে জিতে ক্ষমতায় আসা এই সরকারের ফলে পাকিস্তানের ক্ষতি হচ্ছে। তারা যে আচরণ করছে তাতে তাদের জনপ্রতিনিধি বলে মনে হচ্ছে না।

ওঁরা করোনার অজুহাত দিয়ে পেশোয়ারের আমাদের মিছিল ও জনসভা করতে দেয়নি। কিন্তু, আমরা মনে করি ইমরানের সরকারই বড় করোনা (big corona) ভাইরাস। তাই দমননীতির সাহায্য আমাদের আন্দোলন থামাতে চাইছে। বলে মন্তব্য করেন তিনি।

RELATED Articles