পাকিস্তানের রাষ্ট্রদূত‌ই বেআইনিভাবে বেচে দিলেন দূতাবাস ভবন! হ‌ইচ‌ই পড়শি দেশে

রাষ্ট্রদূতই বিক্রি করে দিয়েছেন দূতাবাস ভবন। আর এই নিয়েই এখন উত্তাল ভারতের প্রতিবেশী পাকিস্তান। হতবাক হ‌ওয়ার মতোই ঘটনা বটে। ইন্দোনেশিয়ায় নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ মুস্তাফা আনোয়ারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছে সেই দেশের ন্যাশান্যাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের এনএবি আদালতে জানিয়েছে, ইন্দোনেশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত সৈয়দ মুস্তাফা আনোয়ার ২০০১-২০০২ সালে জাকার্তায় পাক দূতাবাস ভবনটি বেআইনিভাবে বিক্রি করে দেন। তাও বিক্রি করা হয়েছে একেবারে জলের দরে। ওই বিক্রির ফলে ইন্দোনেশিয়ার ১৩২ লাখ ডলার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাকার্তায় নিয়োগ পাওয়ার পরই পাক দূতাবাস ভবনটি বিক্রি করার তোড়জোড় শুরু করে দেন আনোয়ার। এর জন্য পাক বিদেশ মন্ত্রকের অনুমতির পরোয়া না করে তিনি সংবাদমাধ্যমে বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন। বিক্রির প্রক্রিয়া শুরুর পর আনোয়ার খবর দেন বিদেশ মন্ত্রকে। ওই ঘটনার জন্যে আনোয়ারকে দোষী সাব্যস্ত করেছে পাক আদালত।

RELATED Articles

Leave a Comment