পাকিস্তানে করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী ইমরান খানের দল – পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) স্যানিটাইজার লঞ্চ করেছে। কিন্তু সেই স্যানিটাইজারেই লাগানো রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি!
পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েত এইরকম একটি স্যানিটাইজারের একটি ছবি টুইটারে শেয়ার করে, ক্যাপশান দেন ‘করোনা সে ডরনা নেহি, লড়না হ্যায়’ (আমরা করোনাকে ভয় করব না, আমাদের এর বিরূদ্ধে লড়তে হবে)। এরপরেই শুরু হয়ে যায় ট্রোল।
Corona se darrna nahin, larrna hai.. pic.twitter.com/tWjR3bcjgL
— Naila Inayat नायला इनायत (@nailainayat) March 30, 2020
এদিকে, মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইমরান খান ভারত সরকারের একুশ দিনের লকডাউনকে কটাক্ষ করে একে ‘তাড়াহুড়োর সিদ্ধান্ত’ বলেন ইমরান খান। পাশাপাশি তিনি দাবি করেন ‘ভারত সরকার তাদের অপরিকল্পিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছে।’ তিনি আরোও বলেন যে তাঁর দেশ ভারত থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং করোন ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধ করতে তাঁর দেশবাসীরা সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানে এখনও পর্যন্ত মোট ১৭৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। সিন্ধু প্রদেশে ৫৬৬, ইসলামাবাদে ৫১, খাইবার পাখতুনখোয়াতে ২২১, পাঞ্জাবের ৬৫১, বেলুচিস্তানে ১৫২, গিলগিত-বালতিস্তানে ১২৮ এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ৬ জন। এদের মধ্যে ২১ জন মারা গেছেন এবং ৭৬ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে, বিশ্বব্যাপী COVID – 19 এ আক্রান্তের মোট সংখ্যা ৭৮৪,৩৮১ জন।





