পাকিস্তানের নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবৈধ ভবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার। পাক সরকার তাদের এই নাগরিকদের ফেরাতে উদ্যোগও নিচ্ছেন না বলে অভিযোগ। যার জেরেই মার্কিন মুলুকে পাক নাগরিকদের ভিসা দিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
পাক সরকারের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য যে, ইসলামাবাদকে বারবার হুঁশিয়ারি দিয়েও কোনো কাজ হয়নি৷ সন্ত্রাস দমনেও কোনো পদক্ষেপ নেয়নি পাক সরকার৷ এমতাবস্থায় মার্কিন মুলুকে অবৈধ ভাবে থাকা পাক নাগরিকদের নিয়ে চিন্তিত মার্কিন সরকার। আর তাই এহেন সিদ্ধান্ত।
মার্কিন প্রেসিডেন্টের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই পাক নাগরিকদের রোষের মুখে পাক সরকার৷ উচ্চশিক্ষা, কর্মস্থান, চিকিংসা নানান প্রয়োজনীয় কাজে অনেকেরই মার্কিন মুলুকে যাওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছেনা৷ তাই এই বিষয় নিয়ে পাক নাগরিকদেরও অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। এই আন্তর্জাতিক চাপে পরে শেষ অবধি পাক সরকারের টনক নড়ে নাকি এখন সেটিই দেখার৷
RELATED Articles