Venomous Snake Fight: চলছে মন জেতার হাড্ডাহাড্ডি লড়াই, শেষ পর্যন্ত জয় হল কার?

চলছে একে অপরের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা । কে শেষ পর্যন্ত সঙ্গিনীর মন পাবে কে? এই নিয়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে চলেছে দুই বিষধর সাপ। এমন এক ভিডিওর সাক্ষী থাকল নেট জনতা। বিষধর দুই সাপের লড়াইয়ের এই ভিডিও রীতিমতো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এমন একটি ঘটনা চোখের সামনে দেখলে সাধারণত সকলের ঘাবড়ে যাওয়ারই কথা। এমন সাপের লড়াই ভয়ের উদ্রেক করে মনের মধ্যে। এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ান ওয়াইল্ড লাইফ কনজারভেন্সি নামের একটি পেজ থেকে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে দুটি বিষধর সাপ একে অপরকে জড়িয়ে ধরেছে। দেখে মনে হবে তারা লড়াই করছে। কিন্তু এটা আসলে লড়াই নয়। এই দুটিই পূর্ণবয়স্ক মুলগা প্রজাতির সাপ। স্ত্রী সাপের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তারা। এই সময়টা হল স্ত্রী সাপের প্রজননের সময়। তাই স্ত্রী সাপের সঙ্গে কে প্রজনের অধিকার পাবে, এই নিয়ে চলছে লড়াই। এই ভিডিওটি করেছেন টাল ময়েল।

অস্ট্রেলিয়ার উত্তর, পশ্চিম, ও মধ্যপ্রান্তে এই সাপ প্রচুর পাওয়া যায়। খুবই বিষাক্ত সাপ এটি। এই সাপের বিসে মাংসপেশি দুর্বল হওয়া থেকে শুরু করে প্যারালাইসিস, রক্ত জমাট বাঁধা পর্যন্ত হতে পারে। ফলত, অস্ট্রেলিয়ানবাসীরা এই সাপ থেকে দূরেই থাকেন। জানা গিয়েছে, সাধারণত এই সময়েই প্রজননে লিপ্ত হয় এই প্রজাতির সাপ। তাই স্ত্রী সাপের উপর আধিপত্য বিস্তারের লড়াই দেখা গিয়েছে এই ভিডিওতে।

এই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পর থেকেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে এই ভিডিওতে। আমাদের দেশে সাপের এই লড়াইকে শঙ্খলাগা বলা হয়ে থাকে। কিন্তু বিষধর সাপের এই ভিডিও দেখে চমকে উঠেছে নেট জনতা।

RELATED Articles