করোনা রোধে জরুরি ওষুধ না পাঠালে প্রতিশোধ নেব, ভারতকে হুমকি ট্রাম্পের

ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ব্যবহৃত হয় হাইড্রক্সিক্লোরোকুইন। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা রোধে কার্যকরী হতে পারে সেই ওষুধ। আমেরিকায় এখন করোনায় প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।

তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন, ভারত থেকে আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হোক। কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি করার জন্য নানা মহল থেকে ভারতের ওপরে চাপ বাড়ছে। মঙ্গলবার ওই ওষুধ সরবরাহে নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এতেই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ওই ওষুধ না পাঠান, তাহলে তিনি আশ্চর্য হবেন। কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন খুবই ভাল। তাঁর কথায়, “মোদী যদি ওষুধ না পাঠানোর সিদ্ধান্ত নেন, আমি অবাক হব। তাঁর আগেই আমাকে সেকথা বলা উচিত ছিল। আমি তাঁকে রবিবার সকালে ফোন করেছিলাম। তাঁকে প্রশংসা করে বললাম, আপনি যে আমাদের দেশে আপৎকালীন ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই।” এর পরে ট্রাম্প বলেন, “এর পরে যদি মোদী বলেন, ওষুধ পাঠাবেন না, তাহলে বলার কিছু নেই। কিন্তু তার প্রতিশোধ তো নেওয়া হবেই।”

আরও পড়ুন – আমেরিকার চাপেই কি হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করল ভারত!

করোনাভাইরাসের তীব্র সংক্রমণে আমেরিকায় পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সব রকম চেষ্টা করেও করেও কোনও ভাবেই বিপর্যয়ে লাগাম টানতে পারছে না সে দেশ। নিউ ইয়র্ক সহ সারা দেশের নানা প্রান্তের শহরগুলিতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের ধারণা, পার্ল হারবার ও ৯/১১ এর চেয়েও মৃতের সংখ্যার চেয়েও শুধু এই সপ্তাহে করোনায় বেশি মানুষের মৃত্যু হবে যুক্তরাষ্ট্রে। মার্কিন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস এ কথাই জানিয়েছেন সোমবার।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment