করোনা যুদ্ধ মোকাবিলায় প্রয়োজন বিপুল অর্থ। তাই এক বছরের জন্যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের বেতন ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তে সায় দিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি রাজ্যপালেরাও।
এবার বাংলাতেও এই সিদ্ধান্তকে কার্যকর করতে মরিয়া হয়ে উঠলেন এ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। এই মর্মে একটি টুইটও করেন তিনি। এ দিন টুইটারে রাজ্যপাল লিখেছেন, ” কোভিড ১৯ এর সঙ্গে লড়ায়ে নেমে প্রধানমন্ত্রী-সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা ৩০ শতাংশ করে বেতন দিচ্ছেন। বেতনের ৩০ শতাংশ ছাড়তে রাজি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপালরাও।”
https://twitter.com/jdhankhar1/status/1247343619075264512
মুখ্যমন্ত্রীকে তাঁর অনুরোধ,” সমস্ত বিধায়ক ও রাজ্যের মন্ত্রীদের থেকেও ৩০ শতাংশ হারে বেতন কাটুন।” শুধু অন্যের নয়, নিজের বেতনের কিছুটা অংশও দান করছেন তিনি। রবিবার অন্য একটি টুইটে তিনি লেখেন, “করোনা যুদ্ধে এই বছরের বেতনের ৩০ শতাংশ দিতে প্রস্তুত আমিও।”





