ভারতের পর এবার ‘হু’ কে হুঁশিয়ারি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব স্বাস্থ্যসংস্থার বিরুদ্ধে চীনের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। তিনি ‘হু’ কে হুঁশিয়ারি দিয়েছেন যে ‘হু’ এর আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হবে।

করোনার ভয়ানক থাবায় ছাড়খার হয়ে যাচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই সেখানে ১৩ হাজার মানুষের মৃত্যু মিছিল বেরিয়েছে। দিশেহারা হয়ে যাচ্ছেন সেখানকার প্রশাসন। তাই মঙ্গলবারই ভারতকে হুমকি দিয়েছেন তিনি যদি ভারত হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠায় তার ফল ভুগতে হবে।

হোয়াইট হাউস থেকে প্রায় রোজই প্রেস ব্রিফিং করছেন ট্রাম্প। সোমবার টাস্কফোর্স ব্রিফিংয়ের সময় হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভাল। তাই আমেরিকাকে সাহায্য না করার করো কারণই নেই। ওষুধের রফতানির উপর ভারত কেন নিষেধাজ্ঞা জারি করবে তা আমি বুঝতে পারছি না। আমি রবিবার নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি যে ভারত যদি আমাদের ওষুধ পাঠায় তবে আমরা এই পদক্ষেপকে সম্মান করব। আর যদি না পাঠায়, তাহলেও ঠিক আছে! কিন্তু হ্যাঁ, আমাদের থেকেও এরপর এমনই ব্যবহার আশা করতে পারে ভারত”।

উল্লেখ্য, হাইড্রক্সিক্লোরোকুইন বা তার উপাদান বিদেশে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। নয়াদিল্লির এই সিদ্ধান্ত নিয়ে সোমবার কার্যত হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও, মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, করোনায় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশগুলিতে প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করবে ভারত।

RELATED Articles

Leave a Comment