আজ সন্ধ্যায় হালকা বৃষ্টিতে স্বস্তির সম্ভাবনা মহানগরে।

গরম আর প্যাচপ্যাচে ঘামের অস্বস্তিতে বহুদিন ধরেই কলকাতাবাসী। আশপাশের জেলাগুলোতে মাঝে মাঝে বৃষ্টি হলেও বৃষ্টির তেমন দেখা মেলেনি কলকাতা নগরীতে। ফলে নাজেহাল অবস্থা শহরবাসীর।

 

তবে কিছুটা স্বস্তির খবর মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে৷ আজ বিকেলে মহানগরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। আজ ভোর রাতেও কিছুটা বৃষ্টি হয়েছে মহানগরে। তাতে সকালে কিছুটা স্বস্তি মিললেন গরম সেভাবে কমেনি।

তবে আজ বিকেলে ফের হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলে ফের কিছুটা স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। আবহাওয়ারবিদদের আশ্বাস, বিকেলে হালকা বৃষ্টির ফলে অস্বস্তি ভাবটা কিছুটা কমতে পারে মহানগরে। ফলে সাময়িক স্বস্তি পাবেন কলকাতাবাসীরা।

আরও অন্যান্য খবর