২০১৯ এর লোকসভা নির্বাচনে চারদিকে জয়জয়কার গেরুয়া শিবিরে। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়তে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও বিজেপি ঝড়ে রীতিমতো কাবু তৃণমূল৷ মমতা বন্দ্যোপাধ্যায় ৪২ এ ৪২ এর কথা বললেও আদতে তা দাঁড়ালো ২৩ এ। অপরদিকে ২ টি আসন থেকে সোজা ১৮ টি আসনে এগিয়ে এলো বিজেপি। বলা বাহুল্য বিজেপির এই উত্থানে এবারে শীর্ষ বিজেপি নেতৃত্ব ২০২১ বাংলা দখলের স্বপ্ন ইতিমধ্যেই দেখতে শুরু করেছেন।





