ইতিমধ্যেই শেষ হয়েছে নবান্নে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ফের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন৷ জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও জানান যে তারা মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনায় আশ্বস্ত হয়েছেন। কর্মবিরতি নিয়ে তারা দ্রুতই সিদ্ধান্ত নেবেন।





