গতকাল এসএসকেএম হাসপাতালের ট্রোমা কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই সাপের কামড়ে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তিনি শোনালেন নিজের এক অভিজ্ঞতার কাহিনী।
সম্মুখেই বসে ছিলেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা। আর তাদের সামনেই সাপের কামড় জনিত চিকিৎসা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শোনালেন তাঁরই জীবনের এক অভিজ্ঞতার কাহিনী। যার জেরে তিনি এলিয়ট পার্কে হাঁটা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন৷





