তৃণমূলে ভাঙন। উত্তর ২৪ পরগনার দুটি পুরসভা হাতছাড়া হতে পারে শাসক দলের।

লোকসভা নির্বাচনে সবুজ দূর্গ বড়সড় ধাক্কা খেয়েছে গেরুয়া ঝড়ের আঘাতে৷ ভোটর পূর্বেই অর্জুন সিং, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা প্রমুখদের বিজেপিতে টেনে তৃণমূলকে ধাক্কা দিয়েছিল মুকুল রায়। এবারে নির্বাচনের পর মুকুল পুত্র শুভ্রাংশু ফের তৃণমূলকে এক বড়সড় ধাক্কা দিতে চলেছে বলে খবর।

 

কিছুদিন পূর্বেই তৃণমূল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে মুকুল পুত্র শুভ্রাংশুকে। তারপরই বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে যান শুভ্রাংশু। তবে শোনা যাচ্ছে তিনি একা নয়, শুভ্রাংশু দিল্লি উড়ে গিয়েছে কাঁচরাপাড়া, নৈহাটি, হালিশহর, এবং কল্যাণী পুরসভার একাধিক কাউন্সিলরকে সঙ্গে নিয়ে৷

এদের মধ্যে হালিশহর এবং কাঁচরাপাড়ার অর্ধেকের বেশি কাউন্সিলররা যোগ দিতে চলেছেন বিজেপিতে। কাজেই এই দুই স্থানে সংখ্যা লুঘু হয়ে পরবে তৃণমূল। বিজেপির রাজ্য নেতৃত্বের আরও দাবী যে কল্যাণী এবং নৈহাটিতেও অনেক কাউন্সিলর বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। কাজেই সেই দুই পুরসভাতেও সংখ্যা লঘু হয়ে পরবে তৃণমূল। ফলে তা চলে আসবে বিজেপির দখলে। বলা বাহুল্য, শুভ্রাংশুর বিজেপিতে যোগদান নিয়ে তাই অস্বস্তিতে তৃণমূল শিবির।

RELATED Articles

Leave a Comment