দিনভর ছুটে বেড়িয়েও এখনও আগাম জামিনের আবেদন করতে পারলেননা রাজীব কুমার।

চরম বিপত্তিতে রাজীব কুমার। আজ দিনভর ছুটোছুটি করেও, এক কোর্ট থেকে অপর কোর্টে দৌড়েও কোনো সমাধান সূত্র এখনও অবধি পেলেননা তিনি। ফলে এই মুহূর্তে বেশ চিন্তিত আইপিএস অফিসার রাজীব কুমার।

প্রসঙ্গত, সারদা কান্ডের প্রমাণ লোপাটের সঙ্গে জরিত আইপিএস অফিসার রাজীব কুমারের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ আগেই তুলেনিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর গ্রেফতারি থেকে বাঁচতে তাকে ৭ দিনের রক্ষাকবচ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷ সেই রক্ষাকবচের মেয়াদ আজ রাত ১২ টাতেই ফুরিয়ে যেতে চলায় বিপত্তিতে রাজীব কুমার।

 

এই রক্ষাকবচের মেয়াদ ফুরিয়ে গেলেই যেকোনো সময়ে সিবিআই এর দ্বারা গ্রেফতার হতে পারেন এই আইপিএস অফিসার। আর তাই আজ সকালেই আগাম জামিনের জন্য তিনি আবেদন করেছিলেন শীর্ষ আদালতের নিকট। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সেই আবেদন শুনতেই চাননি এবং নির্দেশ দিয়েছিলেন যে কলকাতা হাইকোর্ট কিংবা তার নিন্ম কোনো আদালতে গিয়ে জামিনের আবেদন করতে।

এই নির্দেশের পরই ছোটাছুটি শুরু করেন রাজীব কুমার। প্রথমে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু সেখানে আইনজীবীদের কর্মবিরতি চলায় সেখানে আবেদন জানানো সম্ভব হয়নি। এরপর রাজীব কুমার পৌঁছান বারাসাত কোর্টে। সেখানে কিছু আইনজীবীরা তাদের কর্মবিরতি তুলে নিলেও, কোনো আইনজীবীকে না নিয়ে আদালতের এক কারণিককে দিয়ে আবেদন করেন তিনি। তাই সেই আবেদন আর শুনতেই চাননি বিচারক। ফলস্বরূপ এখনও ঝুলে রয়েছে রাজীব কুমারের আগাম জামিনের বিষয়টি। আর তিনি তাঁর আগাম জামিন যদি আজ রাত ১২ টার পূর্বে জোগাড় করতে না পারেন তবে যে কোনো সময়ই তিনি গ্রেফতার হতে পারেন সিবিআই অফিসারদের দ্বারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment