ধর্ষণের অভিযোগ গ্রেফতার হলেন ২০১৫ সালের জি বাংলা ‘সারেগামাপা’ এর চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী। গতকাল রাতেই তাকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ৷ আজ তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ।
বাঁকুড়ার ছেলে তথা একদা ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ছাত্রীটি অভিযোগ করেন যে তাকে মাদক খাইয়ে ধর্ষণ করেন সৌম্য । সেই ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়ে সৌম্য-কে।
প্রসঙ্গত, ‘সারেগামাপা’ এর চ্যাম্পিয়ন হওয়ার পরই সৌম্য বিয়ে করেছিলেন তাঁর প্রেমিকা তথা গায়িকা রূপসাকে। দুবছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের৷