পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকল।

ফের বড়সড় অগ্নিকান্ড কলকাতায়। আজ বিকেলে পার্কস্ট্রিটের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বিকেল ৫ টা নাগাদ। এই আগুনকে কেন্দ্র করেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

 

সূত্রের খবর, আজ বিকেলে হঠাৎই রেস্তোরাঁয় থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। এরপরই তা দ্রুত ছড়িয়ে পরতে থাকে। যদিও অল্প কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছায় দমকল ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর মিলেছে। রেস্তোরাঁতে সেসময় যারা ছিলেন তাদের নিরাপদ স্থানে আগেই সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। বৈদিক ভিলেজের পর ফের এই পার্কস্ট্রিট অগ্নিকান্ডে স্বাভাবিকভাবেই আতঙ্কে কলকাতা বাসীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment