চলে গিয়েছে সাইক্লোন ‘ফণী’৷ কলকাতাতে এই ঝড় আছড়ে না পরলেও তার প্রভাবে দুদিনের বৃষ্টিপাতে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছিল শহর বাসী৷ প্রসঙ্গত ‘ফণী’ আসার পূর্বে লাগাতার তীব্র গরমে উত্তাপ বেড়েই চলেছিল মহানগরের, তাতে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ‘ফণী’। তবে আবহাওয়া বিদ-দের আশঙ্কা যে এই স্বস্তি অত্যন্ত ক্ষণ স্থায়ী। কারণ, ‘ফণী’ চলে যাওয়ার পরই ফের তীব্র গরমে তেঁতে উঠবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন – ফের ভারতে ফিরছে ‘ফণী’। জানালো বাংলাদেশ আবহাওয়া দপ্তর৷
অন্ধ্রপ্রদেশে অবস্থা আরও খারাপ। ‘ফণী’ এর প্রভাবে তুমুল বৃষ্টিপাতের পর এবারে সেখানে রীতিমতো খরা৷ কাল অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলার তাপমাত্রা ৪৫° ছুঁয়েছে, রয়েছে অস্বস্তিকর গরম৷ ‘ফণী’ চলে যাওয়ার পরই এহেন তাপমাত্রায় নাজেহাল অন্ধ্রপ্রদেশের মানুষ। অনেকটা একই অবস্থা হতে চলেছে কলকাতা তথা দক্ষিণবঙ্গে।






