ফের বিধ্বংসী এক অগ্নিকান্ড শহরে৷ এবারে ধর্মতলা থেকে হিন্দ সিনেমার লেলিন সরণির অংশে এক বহুতলে ছড়িয়ে পরলো বিধ্বংসী আগুন৷ ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে।
গতকাল বিকেলে লেলিন সরকাণির একটি বহুতলে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা৷ এরপরই তারা খবর দেন দমকল বাহিনীকে৷ কিন্তু অভিযোগ যে দমকল বাহিনী বেশ কিছুটা দেরী করে এসেছে, যার দরুণ সেই আগুন বেশ অনেকটাই ছড়িয়ে পরে৷ এরপর ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে৷ যদিও দমকল বাহিনীর বক্তব্য যে এলাকা ঘিঞ্জি হওয়ার তাদের আগুনের কাছাকাছি পৌঁছাতে সমস্যা হয়েছে৷ যদিও এরপর পাশের এক ছাদের উঠে সেখান থেকে জল দেওয়া শুরু করেন দমকল কর্মীরা৷
স্থানীয়দের অভিযোগ, সেই বহুতলের ছাদে এক অস্থায়ী ছাউনি বানিয়ে দিনের পর দিন চলতো এক অবৈধ গেঞ্জি কারখানা৷ সেখান থেকেই এই আগুন ছড়িয়েছে বলে জানান স্থানীয়রা। দমকল কর্মীরা জানান যে, সেই অবৈধ কারখানাতেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আর গেঞ্জি কারখানায় অনেক দাহ্য বস্তু থাকায় সেই আগুন সহজেই ছড়িয়ে পরে৷ এখনও অবধি হতাহতের কোনো খবর নেই৷