এবারে বর্ষা সেভাবে জাকিয়ে বসেনি দক্ষিণবঙ্গে। রয়েছে বৃষ্টির ঘাটতি। তবে এবারে দক্ষিণের বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে উত্তর – পূর্ব বঙ্গোপসাগরে একটি নিন্মচাপের সৃষ্টি হয়েছে৷ আর তার জেরেই গত দুদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে৷ এবারে সেই বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে বঙ্গোপসাগরের নিন্মচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিন্মচাপে পরিণত হচ্ছে। এবং তা এগিয়ে যাচ্ছে ওড়িশার দিকে। আর তার জেরেই আরও দুদিন ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে৷ এর জেরে বৃষ্টির ঘাটতি কিছুটা কমতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।