বঙ্গোপসাগরে নিন্মচাপের দরুণ দক্ষিণবঙ্গে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা, আর যার ফলেই আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্ভাবাস জানালো আলিপুর আবহাওয়া দফতর।
নিন্মচাপের দরুণ এই সপ্তাহের শুরু থেকেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। এবারে সেই নিন্মচাপের দরুণ মৌসুমী অক্ষরেখা গায়েঙ্গ পশ্চিমবঙ্গের ওপর চলে আসায় আগামী সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এর পূর্বে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তৈরী হয়েছিল ক্ষরা পরিস্থিতি এবং বৃষ্টি ঘাটতি । আবহাওয়াবিদদের মতে এখনের বৃষ্টির দরুণ সেই বৃষ্টি ঘাটতি মিটে যেতে পারে।





