৬ বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে তৃণমূলের অন্দরের কথা তুলে ধরলেন শুভ্রাংশু।

দলে থেকেও তৃণমূল বিরোধী মন্তব্য এবং দল ভাঙার অভিযোগে ৬ বছরের জন্য তৃণমূল থেকে বহিষ্কার করা হলো মুকুল পুত্র শুভ্রাংশুকে। দল থেকে বহিষ্কারের পরই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল পুত্র শুভ্রাংশু।

আজ বিকেলে দল থেকে শুভ্রাংশুকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ জানান যে, দলে থেকেও দলের বিরোধী মন্তব্য করেছেন শুভ্রাংশু। দলে ভাঙনেরও চেষ্টা করেছেন তিনি । এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও তৃনমূল বিরোধী পোস্ট তিনি দিয়েছিলেন বলে অভিযোগ। আর তাই মুকুল পুত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের তরফে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

 

তৃণমূলের এহেন সিদ্ধান্ত জানার পরই শুভ্রাংশু বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন যে, তৃণমূলে মারদাঙ্গা, মিথ্যা মামলায় মানুষদের ফাসানো, মানুষদের নীচু দেখনো ছাড়া আর কিছুই হয় না। এছাড়াও একজনের প্রতি আরেকজনের সন্দেহতো আছেই। কাজেই এই দল থেকে মুক্তি পেয়ে তিনি বেশ খুশি বলেই জানিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর