করোনা হানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, বন্ধ হল ক্যাম্পাস

এবার করোনা থাবা বসাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সূত্র মারফত জানা গিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে করোনা হানা দেখা দিয়েছে। ওই ক্যাম্পাসের গবেষণা বিভাগের এক কর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। তড়িঘড়ি বন্ধ করা হয়েছে ক্যাম্পাস। জানা গিয়েছে আগামী ১২ ই জুলাই পর্যন্ত বন্ধ থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাস।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগও বন্ধ রাখা হয়েছে। আজ সকাল থেকেই স্যানিটাইজ করা চলছে যাদবপুরের সমস্ত বিভাগকে। ক্যাম্পাসের ভেতরেই করোনা ঢুকে পড়ায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন লকডাউনের মধ্যেই কাজ করতে আসা শিক্ষক অশিক্ষক কর্মচারীরা।

লকডাউনের জন্য গত ১৬ই মার্চ থেকেই বন্ধ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতই যাদবপুরও বন্ধ লকডাউনের শুরু থেকেই। পরে সরকারি নির্দেশ অনুযায়ী প্রশাসনিক কাজকর্ম শুরু হলেও বর্তমানে বন্ধ রয়েছে পঠনপাঠন। পরীক্ষা ব্যবস্থা কী হবে সেই নিয়ে এখনও চলছে আলাপ-আলোচনা। প্রাথমিক সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ৮০% নম্বর আগের যে সেমেস্টার-এ একজন ছাত্র বা ছাত্রী সবচেয়ে ভালো ফল করেছেন সেখান থেকে নেওয়া হবে এবং বাকি ২০% নম্বর ঠিক হবে সংশ্লিষ্ট বিভাগের অভ্যন্তরীণ মূল্যায়নে।

RELATED Articles

Leave a Comment