দুই বাঙালী নোবেল জয়ীদের নামে দুটি উদ্যানের নামকরণ।

আজ কলকাতা পুরসভা দুই বাঙালী নোবেল জয়ীদের নামে দুটি পুর উদ্যানের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা পুরসভার ১০১ ওয়ার্ড-এর দুটি উদ্যানের নাম নোবেল জয়ীদের নামে করা হবে বলে জানা গিয়েছে।

অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং সদ্য নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের নামে দুটি উদ্যানের নাম রাখা হবে বলে কলকাতা পুরসভা সুত্রে খবর।

কলকাতা পুরসভার ১০১নং ওয়ার্ড-এর গাঙ্গুলি বাগানের কুসুম কানন পুর উদ্যানের নামকরণ করা হবে অমর্ত্য সেন শিশু উদ্যান এবং ফুলবাগানের আরেকটি উদ্যানের নামকরণ করা হবে অভিজিৎ বিনায়ক শিশু উদ্যান।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর