‘এটাই কী অবাধ ও সুষ্ঠু পুরসভা নির্বাচন?’, মমতা-অভিষেককে তোপ দেগে টুইট অমিত মালব্য

কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে শহরজুড়ে ধুন্ধুমার কাণ্ড। নানান বুথ থেকে নানান অভিযোগ আসছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন যে শান্তিপূর্ণ-অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করাতে হবে। ত্রিপুরা পুরভোটে যা হয়েছে, বাংলায় তা হবে না। কিন্তু ইতিমধ্যেই নানান অশান্তির খবর এসেছে শহরজুড়ে। এই নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টুইটারে তোপ দাগলেন বিজেপি আইটি সেলের প্রধান তথা রাজ্যে কো-অর্ডিনেটর অমিত মালব্য।

রবিবার সকালে বাগবাজারের ৪৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ব্রজেশ ঝাঁ-র সঙ্গে ধ্বস্তাধস্তি হয় পুলিশের। এমনকি, বেলেঘাটায় সিসিটিভি-তে স্টিকার লাগিয়ে ছাপ্পা ভোট করা হয়েছে বলেও অভিযোগ আনেন অমিত মালব্য। তাঁর টুইটের সঙ্গে ভিডিও-ও পোস্ট করেন তিনি।

এদিন তিনি টুইটে লেখেন, “এটা কী অবাধ ও সুষ্ঠু পুরসভা নির্বাচন?‌ এখানে দেখা যাচ্ছে বিজেপির ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ব্রজেশ ঝাকে পুলিশ ধাক্কাধাক্কি করছেন। কার নির্দেশে এই কাজ করছে পুলিশ?‌ স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাঁর ভাইপো, কে এখন সুপার সিএম?‌ নির্বাচন কমিশন এবং আদালতের বিষয়টি নজর দেওয়া উচিত”।

https://twitter.com/amitmalviya/status/1472441914204954625?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1472441914204954625%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fkolkata%2Fbjp-leader-amit-malviya-tweet-against-mamata-abhishek-regarding-civic-polls-31639895900356.html

এদিন বাগবাজারের বিজেপি প্রার্থী ব্রজেশ ঝাঁ-র সঙ্গে ধ্বস্তাধস্তি হয় পুলিশের। তিনি কোনও এক নির্দল প্রার্থীকে বুথের ভিতর ঢোকাতে গিয়েছিলেন। এই নিয়েই বচসা শুরু হয় দু’পক্ষের। এই নিয়েই টুইট করেন অমিত মালব্য।

https://twitter.com/amitmalviya/status/1472416613643214848?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1472416613643214848%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fkolkata%2Fbjp-leader-amit-malviya-tweet-against-mamata-abhishek-regarding-civic-polls-31639895900356.html

এদিকে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ৩৬ নম্বর ওয়ার্ডে বেশ উত্তেজনা ছড়ায়। সেখানে খান্না হাইস্কুল বুথের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে এমন কাজ করার অভিযোগ আনে বিজেপি।

RELATED Articles