গত দু’দিন ধরেই কলকাতা বুকে ঘটে চলা ভুয়ো টিকাকরণ কেন্দ্র নিয়ে নানান তথ্য সামনে এসেছে। এই কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা নিয়ে এখন গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। সন্দেহ আগেই করা হয়েছিল যে কোনও বড় মাথার মদত ছাড়া এই ভুয়ো টিকাকরণ কেন্দ্র কীভাবে চলছিল, এবার সেই প্রমাণই সামনে এল।
বিজেপির তরফে প্রথম থেকেই দাবী করা হয়েছিল যে এই ঘটনার মধ্যে দুর্নীতি রয়েছে ও এই ঘটনায় মদত রয়েছে রাজ্যের শাসলদলের বড় বড় নেতাদের। সেই ঘটনাই সত্যি প্রমাণিত হল। তৃণমূলের নানান বড় নেতা-মন্ত্রীদের সঙ্গে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন- করোনার টিকা নয়, কলকাতার ভুয়ো টিকাকরণ কেন্দ্রে দেওয়া হয়েছে Encin 500 টিকা, আতঙ্কিত জনগণ
সম্প্রতি, বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় নেট মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ শান্তনু সেনের সঙ্গে ধৃত দেবাঞ্জন দেবের একাধিক ছবি রয়েছে।
এই ছবি পোস্ট করে বাবুল লেখেন, “ভুয়ো আইএএস (IAS) সেজে কসবায় ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব’এর সাথে এরা কারা? একটু ভাল করে দেখুন তো চিনতে পারছেন কিনা? এতো বড় জালিয়াতির পিছনেও কি সেই ‘অনুপ্রেরণা’ কাজ করছে? এটাতো হিমশৈলের চূড়া মাত্র! এর পিছনে রাঘব বোয়ালদের মদত না থাকলে এই জালিয়াতি অসম্ভব। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন”।
এরপরই প্রশ্ন উঠেছে তাহলে কী এই জালিয়াতির পিছনে শাসকদলের হাত রয়েছে? শাসকদল ও প্রশাসনের মদত না থাকলে এত বড় জালিয়াতি কীভাবে চালানো সম্ভব। এমন নানান প্রশ্নে বিক্ষোভ দেখা দিয়েছে নেট মাধ্যমে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কসবার এই ভুয়ো টিকাকরণ কেন্দ্র থেকেই করোনার টিকা নেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু টিকা নেওয়ার পরও কোনও মেসেজ না আসায় খটকা লাগে তাঁর। এরপরই তিনি এই বিষয়ে পুরসভা প্রশাসনকে জানান। এরপরই সামনে আসে সেই টিকাকরণ কেন্দ্রের আয়োজক দেবাঞ্জন দেবের ভুয়ো কাজকর্ম।
নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দেন দেবাঞ্জন। শুধু সেদিন কসবাতেই নয়, গত ১৮ই জুন নর্থ সিটি কলেজেও করোনার টিকাকরণ কেন্দ্রের আয়োজন করেছিলেন তিনি। সেখানে অধ্যক্ষ-অধ্যাপক-শ প্রায় ১০০ জন টিকা নেন। কীভাবে দেবাঞ্জন এই টিকাকরণ কেন্দ্রের আয়োজন করল, সেই নিয়ে আঙুল উঠেছে কলকাতা পুরসভার দিকেই।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার