বর্তমান করোনা পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। তবে উক্ত পরিস্থিতি একটু উন্নত হলেই চালু হয়ে যাবে কলকাতা শহরের তলা দিয়ে পাতাল রেল চলাচল। আর আজ ফুলবাগান মেট্রোর কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন পরিস্থিতি উন্নত হলেই ফুলবাগান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো চলবে। এর আগে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন পুজোর আগেই ফুলবাগান পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়ে যাবে। আর তাই প্রতিশ্রুতি রক্ষায় জানপ্রাণ এক করে দিয়েছেন রেলকর্মী সহ আধিকারিকরা। গত ১২ তারিখ ফুলবাগান স্টেশনে চূড়ান্ত পর্যবেক্ষণ করা হয়।
https://twitter.com/SuPriyoBabul/status/1274966363736387589
বিধাননগর সেক্টর ফাইভ-এর দিক থেকে ফুলবাগানই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভূগর্ভস্থ রেল স্টেশন। এই স্টেশনের পর থেকে গোটা ট্রেনটাই ছুঁটবে সুড়ঙ্গের মধ্য দিয়ে।
কিন্তু ফুলবাগান পর্যন্ত মেট্রোরেল চলাচলে এত তাড়া কেন রেলের? কারণটা হচ্ছে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত তেমন যাত্রী হচ্ছে না। এর ফলে লোকসানের মুখ দেখছে মেট্রো। আর তাই বিশেষজ্ঞদের আশা যদি ফুলবাগান পর্যন্ত মেট্রোরেল চালানো যায় তাহলে কিছুটা হলেও যাত্রী সংখ্যা বাড়বে। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রোর ভাড়া রাখা হচ্ছে কুড়ি টাকা। করোনা পরিস্থিতির উন্নতি হলেই আর অনুমতি পেলেই ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার